তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের অভিনন্দন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৫ | অনলাইন সংস্করণ
রানা এস এম সোহেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ দুই তৃতীয়াংশের ও বেশি বিজয়ে বিএনপির নেতৃত্ব দেওয়া দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তারেক রহমানকে এ অভিনন্দন জানান। তাঁর পোস্টে তারেক রহমানের গতকালের ভোট প্রদানের একটি ছবি সংযুক্ত করেন তিনি।
তাঁর পোস্ট টি হুবহু তুলে ধরা হলো ঃ
জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী জয়ের জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এটি গণতন্ত্রের বিজয়: অসাধারণ চ্যালেঞ্জের সময় পার করেও, বাংলাদেশী জনগণ ভোট বাক্সে স্পষ্টভাবে কথা বলেছেন।
এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় প্রধান উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব পালন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে যাওয়া নিশ্চিত করার জন্য আমি আমার প্রিয় বন্ধু ডঃ মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।
মালয়েশিয়া আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন শক্তি যোগাতে নতুন বাংলাদেশী নেতৃত্বের সাথে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাংলাদেশের জনগণের প্রতি আমাদের উষ্ণ শুভেচ্ছা জানাতে আমি মালয়েশিয়ার সাথে যোগ দেই।
আমার বার্তা/জেএইচ
