প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী

প্রকাশ : ২০ জুন ২০২৬, ১৪:৩৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

প্রধানমন্ত্রীর আসন্ন বিদেশ সফরকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নেতিবাচক ও উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২০ জুন) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘বাংলাদেশ আইসিটি শিল্প ২০৩০: প্রতিবন্ধকতা, সুযোগ ও কৌশলগত সংস্কার’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি গড়ে তোলার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর। কিন্তু এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে উসকানিমূলক পরিবেশ তৈরির লক্ষণ দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, এই সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না, যাতে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়। কারণ আমাদের দলের নামের সঙ্গেই জাতীয়তাবাদী শব্দটি যুক্ত রয়েছে। দেশের স্বার্থ ও মর্যাদা অক্ষুণ্ন রেখেই সরকারকে নানা চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।

তিনি আইসিটি খাতের অগ্রগতির পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আমার বার্তা/এমই