ই-পেপার রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণা করার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আমার বার্তা অনলাইন:
২৪ মে ২০২৬, ১০:১৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণা করা যায় কি না, তার সম্ভাব্যতা যাচাইয়ে সংস্কৃতি মন্ত্রণালয় ও পর্যটন বিভাগের কাছে প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কবি নজরুলের জীবন ও কর্ম বিশ্বসাহিত্যের দরবারে আরও বেশি ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তার জীবনবোধ ও জীবনদর্শন প্রজন্মের পর প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। এরই অংশ হিসেবে জাতীয় কবির স্মৃতিবিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করা যায় কি না, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংস্কৃতি মন্ত্রণালয় ও পর্যটন বিভাগের প্রতি আহ্বান জানানো হবে।

তিনি বলেন, বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা। তিনি আমাদের জাতীয় সত্তার সার্থক প্রতিনিধি, জাতীয় চেতনার প্রতীক এবং জাতীয়তাবাদের প্রতীক। জাতীয় কবির জন্মদিনে আমরা অন্যায়, অবিচার, ক্ষুধা, দারিদ্র্য ও বিপদের গ্লানি মুছে ফেলার শপথ নিই। সবার আগে বাংলাদেশকে ধারণ করি।

তিনি আরও বলেন, আগামী ২৫ মে বাংলাদেশের মানুষের পরম প্রিয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। তার চিরঅম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে কৃতজ্ঞতার সঙ্গে তাকে স্মরণ করছি।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৬ সালের পর থেকে জাতীয় কবির অমর স্মৃতিবিজড়িত ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুলজয়ন্তী উদযাপন হয়নি। প্রায় দুই দশক পর শনিবার পুনরায় রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির জন্মজয়ন্তীর আয়োজন করতে পেরে সরকার গৌরববোধ করছে।

তিনি আরও বলেন, এ অনুষ্ঠানে অনেকে হয়তো একটি নামের সঙ্গে পরিচিত নন। আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে একজন মানুষকে স্মরণ করতে চাই। তিনি হলেন মরহুম দারোগা রফিজ উল্লাহ। এই মানুষটি ১৯১৪ সালে কবি নজরুল ইসলামকে ত্রিশালের কাজীর শিমলা গ্রামে নিজ বাড়িতে এনে আশ্রয় দিয়েছিলেন।

ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে গাবতলী টার্মিনাল পরিদর্শনে র‍্যাব

কদিন পরেই ঈদুল আজহা। পরিবারের সঙ্গে আনন্দ উদযাপন করতে এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছে

দেশের উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানোর লক্ষ্য প্রাণিসম্পদ মন্ত্রীর

আমাদের দেশে পর্যাপ্ত গরু আছে। দেশের ভেতরে উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটাতে চান বলে

ঈদ উপলক্ষে ৪ বন্দির সাজা মওকুফ, মুক্তির নির্দেশ

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে সরকার দেশের বিভিন্ন কারাগারে থাকা চার বন্দির সাজা মওকুফ করে তাদের মুক্তির

খড়ে ট্রেনের হুইল স্লিপ, এজন্য ট্রেনের বিলম্ব: রেলমন্ত্রী

ট্রেন চলাচলের সবকিছু স্মুথলি চলেছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মাসেতু এবং জনদাবির শক্তি

আইসিইউ সাপোর্টের অভাবে হামের উপসর্গে আক্রান্ত শিশুর মৃত্যু

ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে গাবতলী টার্মিনাল পরিদর্শনে র‍্যাব

দেশের উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানোর লক্ষ্য প্রাণিসম্পদ মন্ত্রীর

ঈদ উপলক্ষে ৪ বন্দির সাজা মওকুফ, মুক্তির নির্দেশ

ঢাকার বাতাস আজ সহনীয়, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

খড়ে ট্রেনের হুইল স্লিপ, এজন্য ট্রেনের বিলম্ব: রেলমন্ত্রী

দাউদকান্দিতে গাড়ি বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

ঈদে গরু কোরবানি না করার সিদ্ধান্ত আসামের মুসলিমদের

ঈদযাত্রায় ভোগাবে সারাদেশের মহাসড়কের ৯৪ জায়গায়

রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট দিচ্ছে পুলিশ

সরকারি প্রতিষ্ঠানের ৯ কোটি টাকার মালামাল আত্মসাৎ মামলার আসামি গ্রেফতার

কোরবানীর মাংস কতটুকু খাবেন 

প্লাস্টার খোলার পর ফিজিওথেরাপির কাজ কী

কাঁধ ও হাঁটুর আধুনিক চিকিৎসা দেশেই রয়েছে 

ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণা করার প্রস্তাব প্রধানমন্ত্রীর

২৪ মে ঘটে যাওয়া নানান ঘটনা 

রামিসা হত্যা মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ