ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১৬:৩৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গত শনিবার সকাল থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ইরানের ১৫৩টি শহরের ৫০৪টি স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। এসব স্থানে মোট হামলা রেকর্ড করা হয়েছে এক হাজার ৩৯টি।
যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানের মানবাধিকার কর্মীরা এইচআরএএনএ জানিয়েছে, শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ১৭৬ শিশুসহ ৭৪২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
ইরানের পার্লামেন্টের স্বাস্থ্য কমিশনের সদস্য ফাতেমেহ মোহাম্মদবেগি সোমবার বলেছেন, ইরানের নয়টি হাসপাতালকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের দেশ কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরবে অবস্থিত মার্কিন স্বার্থে হামলা করছে ইরানি বাহিনী। সূত্র: আল-জাজিরা, বিবিসি
আমার বার্তা/এমই
