ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ঐতিহাসিক শিক্ষা দেব : ইরান সেনাবাহিনী

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিবাদে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। এই ক্ষেপণাস্ত্র হামলার পরই ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি বলেছেন, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘ঐতিহাসিক শিক্ষা’ দেওয়া হবে।

গত কয়েক দিনের উত্তেজনার পর অবশেষে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুই রাষ্ট্রের মধ্যে এই পাল্টাপাল্টি হামলা শুরু হয়।

আবুলফজল শেকারচি বলেছেন, ‘আমরা এরই মধ্যে বলেছি যে, যদি এই অঞ্চলের কোনো ঘাঁটি বা কোনো সংগঠন ইসরায়েলকে সহায়তা করে, তবে তারা পবিত্র ইসলামী প্রজাতন্ত্র ও ইরান সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু হবে। আমরা তাদের ছাড় দিতে কোনো দ্বিধা করব না।’

আমার বার্তা/এমই