ই-পেপার রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

একদিনে হাম ও হামের উপসর্গে ১৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

আমার বার্তা অনলাইন:
২৪ মে ২০২৬, ১৬:৪২
আপডেট  : ২৪ মে ২০২৬, ১৬:৫৩
হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮

দিন যত যাচ্ছে, হামের প্রকোপ বেড়েই চলেছে। আর মায়ের কোল খালি হচ্ছে শিশু সন্তানের মৃত্যুতে। আজও হাম ও হামের উপসর্গে দেশে একদিনে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত শনিবার (২৩ মে) সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪৩৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩০৬ জন। আর গত ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৮১৩ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২৮ জন। আর ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৬২২ জন।

১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ৫৫৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৬ হাজার ২১৪ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৪৪২ জনের।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। আর ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট ৮৬ জনের মৃত্যু হয়েছে।

আমার বার্তা/এমই

অটিজম স্পেকট্রাম ডিজিজ কি ও আধুনিক চিকিৎসা

অটিজম স্পেকট্রাম ডিজিজ হলো শিশুদের একটি স্নায়ু-বিকাশজনিত সমস্যা। এতে শিশুর কথা বলা, আচরণ ও সামাজিক

কোরবানীর মাংস কতটুকু খাবেন 

ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, মানবতা ও আনন্দের এক মহিমান্বিত উৎসব। এই সময়ে কোরবানীর

প্লাস্টার খোলার পর ফিজিওথেরাপির কাজ কী

প্লাস্টার খোলার পর খুবই মৃদুভাবে ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে ধাপে ধাপে কিছু ব্যায়াম করতে। সাধারণত হাড় ভাঙা বা

কাঁধ ও হাঁটুর আধুনিক চিকিৎসা দেশেই রয়েছে 

কাঁধ ও হাঁটু আমাদের শরীরের অত্যন্ত সক্রিয় ও গুরুত্বপূর্ণ জোড়া। তাই এ অঙ্গগুলোর যথাযথ যত্ন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের আগে রেমিট্যান্সে বড় উত্থান, ২৩ দিনে এলো প্রায় ৩ বিলিয়ন ডলার

মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

রংপুরে কৃষক হত্যাসহ ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার

একদিনে হাম ও হামের উপসর্গে ১৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সৌদি আরবে রপ্তানি বাড়াতে খাতভিত্তিক প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ গঠনের উদ্যোগ

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও তার স্ত্রীর মামলা বিচারের জন্য বদলি

অটিজম স্পেকট্রাম ডিজিজ কি ও আধুনিক চিকিৎসা

যেসব এলাকায় সোমবার ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

হাতিয়ায় যৌথ অভিযানে অস্ত্র-রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

রামিসা হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা

নারী ও শিশু নির্যাতনের বিচারহীনতা বন্ধে বিশেষ মনিটরিং সেলের দাবি

সরাইলে ৯ বছরের শিশুকে নৌকায় নিয়ে ধর্ষণের অভিযোগ

প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ

নেতৃত্ব কেবল নীতিতেই নয়, বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে: প্রধানমন্ত্রী

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ কাজে দেবে: জ্যোতি

পাসপোর্টে ‘একসেপ্ট ইসরাইল’ ফেরাসহ যেসব পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাঁচ থেকে সাত দিনের ভেতরে রামিসা হত্যার বিচারকার্য শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সবুজ-আত্মনির্ভর জ্বালানির দিকে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী