সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত: ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১২:০৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ঢাকা-ঈশ্বরদী রেলসড়কের সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে ঢাকাগামী ট্রেনের বগি লাইনচ্যুত হয়।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।