টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১৮:১৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; টেকনাফের কেরুনতলীতে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় আজ ২৫ জুন ২০২৬ বৃহস্পতিবার বিকাল ৩ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক দুইজন মহিলাকে তল্লাশি করে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আমার বার্তা/এমই
