ই-পেপার রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

দাউদকান্দিতে গাড়ি বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

আমার বার্তা অনলাইন:
২৪ মে ২০২৬, ১১:০৬

কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হয়ে পড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।

রোববার (২৪ মে) সকাল সাড়ে ৭টা থেকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট মেঘনা টোল প্লাজা ছাড়িয়ে মদনপুর পর্যন্ত বিস্তৃত ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দাউদকান্দি এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি গাড়ি বিকল হয়ে পড়ে। পরে সেটি সরাতে বিলম্ব হওয়ায় মহাসড়কে যানবাহন চলাচলে ধীরগতি দেখা দেয়। একপর্যায়ে এর প্রভাব সোনারগাঁ অংশেও পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের যাত্রী সাবিকুননাহার বলেন, ৩০ মিনিটের বেশি সময় ধরে চৈত্র স্ট্যান্ড এলাকায় বসে আছি। গাড়ি একদমই এগোচ্ছে না। কী কারণে জ্যাম হয়েছে সেটাও জানি না।

চাঁদপুর থেকে ঢাকাগামী পরিবহন চালক ওসমান বলেন, দীর্ঘ যানজট দেখে মনে হচ্ছে কোনো গাড়ি বিকল বা দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মহাসড়কে গাড়ির চাপও অনেক বেশি।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হওয়ায় আমাদের অংশেও যানবাহনের চাপ তৈরি হয়েছে। তবে বিকল গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে। যানজট ধীরে ধীরে কমে আসছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে।

আইসিইউ সাপোর্টের অভাবে হামের উপসর্গে আক্রান্ত শিশুর মৃত্যু

নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মো. সামিত (৭) নামে এক শিশুর মৃত্যু

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের

নরসিংদীতে ৬ পুলিশ সদস্যকে কান ধরে ওঠবস করালেন আ.লীগের নেতাকর্মীরা

নরসিংদীর চরাঞ্চলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন পুলিশের সদস্যরা। এ সময় সাদা

আগে ক্রীড়ামোদিরা কিছু দিতে আসতেন, এখন আসেন নিতে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে। বিগত ২০
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মাসেতু এবং জনদাবির শক্তি

আইসিইউ সাপোর্টের অভাবে হামের উপসর্গে আক্রান্ত শিশুর মৃত্যু

ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে গাবতলী টার্মিনাল পরিদর্শনে র‍্যাব

দেশের উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানোর লক্ষ্য প্রাণিসম্পদ মন্ত্রীর

ঈদ উপলক্ষে ৪ বন্দির সাজা মওকুফ, মুক্তির নির্দেশ

ঢাকার বাতাস আজ সহনীয়, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

খড়ে ট্রেনের হুইল স্লিপ, এজন্য ট্রেনের বিলম্ব: রেলমন্ত্রী

দাউদকান্দিতে গাড়ি বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

ঈদে গরু কোরবানি না করার সিদ্ধান্ত আসামের মুসলিমদের

ঈদযাত্রায় ভোগাবে সারাদেশের মহাসড়কের ৯৪ জায়গায়

রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট দিচ্ছে পুলিশ

সরকারি প্রতিষ্ঠানের ৯ কোটি টাকার মালামাল আত্মসাৎ মামলার আসামি গ্রেফতার

কোরবানীর মাংস কতটুকু খাবেন 

প্লাস্টার খোলার পর ফিজিওথেরাপির কাজ কী

কাঁধ ও হাঁটুর আধুনিক চিকিৎসা দেশেই রয়েছে 

ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণা করার প্রস্তাব প্রধানমন্ত্রীর

২৪ মে ঘটে যাওয়া নানান ঘটনা 

রামিসা হত্যা মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ