নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ২১:৪৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

নারায়ণগঞ্জে অগ্নিবীণা সাহিত্য পরিষদের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার হলে সংগঠনের উপদেষ্টা হাজী মো. শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ও বক্তৃতা করেন চলচ্চিত্র পরিচালক ও প্রয়োজক হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খান।
অগ্নিবীণা সাহিত্য পরিষদের সভাপতি মোখলেসুর রহমান তোতার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন নাট্যকার ও পরিচালক জাকির হোসেন উজ্জ্বল,সমাজসেবক জহিরুল ইসলাম জনি,রোটারিয়ান দিদার খন্দকার,ছড়া সাহিত্যিক সাব্বির আহম্মেদ সেন্টু প্রমুখ । সবশেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আমার বার্তা/এমই
