রাজধানীতে শিল্পকলার একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

রাজধানীতে শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিল্পকলা একাডেমির সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনার খবর আমরা জানতে পেরেছি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়টি এখনো জানতে পারিনি।
