ই-পেপার রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

সরকারি প্রতিষ্ঠানের ৯ কোটি টাকার মালামাল আত্মসাৎ মামলার আসামি গ্রেফতার

আমার বার্তা অনলাইন:
২৪ মে ২০২৬, ১০:৩৩

ঢাকা মহানগরীর গুলশান এলাকা থেকে সরকারি প্রতিষ্ঠানের প্রায় ৯ কোটি টাকার মালামাল চুরি ও আত্মসাৎ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মোঃ হুমায়ুন কবির সুজনকে (৫৪) গ্রেফতার করেছে র‍্যাব-৩ ও র‍্যাব-১১ এর যৌথ আভিযানিক দল।

র‍্যাব জানায়, গত ১৮ মে ২০২৬ রাত ৮টা ১০ মিনিটে গুলশান-২ এর রোড নং-৮৩ সংলগ্ন বিচারপতি সাহাব উদ্দিন পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার হুমায়ুন কবির সুজন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার তেতুইতলা এলাকার বাসিন্দা এবং ডিজিটাল পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ডিজিটাল পেপার মিলস লিমিটেডের পক্ষে রুপালী ব্যাংক পিএলসি’র স্থানীয় কার্যালয় থেকে বিভিন্ন সময়ে প্রকল্প বাস্তবায়নের জন্য একাধিক ঋণ গ্রহণ করেন সুজন। ঋণের বিপরীতে প্রকল্পের জমি, স্থাপনা, মেশিনারিজসহ বিভিন্ন সম্পদ ব্যাংকের অনুকূলে বন্ধক রাখা হয়।

পরবর্তীতে ঋণ খেলাপি হলে ব্যাংক কর্তৃপক্ষ ঋণ পরিশোধের জন্য একাধিকবার তাগিদপত্র ও আইনি নোটিশ দেয়। তবে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় অর্থঋণ আদালত আইন, ২০০৩ এর ১২ ধারায় গত ৩ মে ২০২৬ নিলামের তারিখ নির্ধারণ করা হয় এবং এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জাতীয় দৈনিকগুলোতে প্রকাশ করা হয়।

অভিযোগ রয়েছে, ব্যাংকের অনুমতি ছাড়াই বন্ধক রাখা মূল্যবান মেশিনারিজ ও যন্ত্রপাতি অন্যত্র সরিয়ে ফেলেন সুজন। সরেজমিনে পরিদর্শনে গিয়ে ব্যাংক কর্মকর্তারা দেখতে পান, প্রতিষ্ঠানের ভেতরে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি অনুপস্থিত। পরে তাকে যন্ত্রপাতি পুনঃস্থাপনের জন্য মৌখিকভাবে জানানো হলেও তিনি তা করেননি। বরং গত ১৮ এপ্রিল ২০২৬ আরও কিছু যন্ত্রপাতি ট্রাকযোগে অন্যত্র সরিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠে।

ব্যাংক সূত্র জানায়, নিখোঁজ হওয়া যন্ত্রপাতির মধ্যে রয়েছে ৬ এমভিএ ট্রান্সফরমার, ৩ এমভিএ ট্রান্সফরমার, ফর্কলিফট, ফুয়েল টাইপ বয়লার, এলপিজি ট্যাংক, ওয়ার্কশপ মেশিনারিজ, বিভিন্ন ধরনের মোটর এবং বৈদ্যুতিক সার্কিট ব্রেকার, তার ও কন্ট্রোল প্যানেলসহ অন্যান্য সরঞ্জাম। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৯ কোটি টাকা।

এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ গজারিয়া থানায় মামলা দায়ের করলে র‍্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরবর্তীতে যৌথ অভিযানে হুমায়ুন কবির সুজনকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জলাবদ্ধতা-মশা নির্মূলে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

রাজধানীর জলাবদ্ধতা ও মশা নির্মূলে সব রাজনৈতিক দল এবং নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা

পল্লবীতে রামিসার বাসার সামনে বিক্ষোভ, ঢাকা ছাড়লেন বাবা-মা

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংস হত্যার শিকার আট বছরের শিশু রামিসা আক্তারের মৃত্যুর ঘটনায় এখনও

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাতের সময়সূচি ঘোষণা

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে

রামিসা হত্যার বিচার দ্রুত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার বিচার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ২৪ ঘণ্টার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মাসেতু এবং জনদাবির শক্তি

আইসিইউ সাপোর্টের অভাবে হামের উপসর্গে আক্রান্ত শিশুর মৃত্যু

ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে গাবতলী টার্মিনাল পরিদর্শনে র‍্যাব

দেশের উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানোর লক্ষ্য প্রাণিসম্পদ মন্ত্রীর

ঈদ উপলক্ষে ৪ বন্দির সাজা মওকুফ, মুক্তির নির্দেশ

ঢাকার বাতাস আজ সহনীয়, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

খড়ে ট্রেনের হুইল স্লিপ, এজন্য ট্রেনের বিলম্ব: রেলমন্ত্রী

দাউদকান্দিতে গাড়ি বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

ঈদে গরু কোরবানি না করার সিদ্ধান্ত আসামের মুসলিমদের

ঈদযাত্রায় ভোগাবে সারাদেশের মহাসড়কের ৯৪ জায়গায়

রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট দিচ্ছে পুলিশ

সরকারি প্রতিষ্ঠানের ৯ কোটি টাকার মালামাল আত্মসাৎ মামলার আসামি গ্রেফতার

কোরবানীর মাংস কতটুকু খাবেন 

প্লাস্টার খোলার পর ফিজিওথেরাপির কাজ কী

কাঁধ ও হাঁটুর আধুনিক চিকিৎসা দেশেই রয়েছে 

ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণা করার প্রস্তাব প্রধানমন্ত্রীর

২৪ মে ঘটে যাওয়া নানান ঘটনা 

রামিসা হত্যা মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ