ডিএমপি গুলশান বিভাগ কর্তৃক “নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট” আয়োজন
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১৯:৩৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

"সুস্থ থাকতে খেলাধুলা করি, মাদক বর্জন করে সুন্দর সমাজ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগ কর্তৃক মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ১লা বৈশাখ, ১৪৩৩ উপলক্ষে সাততলা ও বড়াইল এলাকা কেন্দ্রিক বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চেয়ারম্যানবাড়ি মাঠ, বনানীতে দিনব্যাপী “নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট” এর আয়োজন করা হয়েছে।
উক্ত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক কৃতি ক্রিকেটার মোহাম্মদ রফিক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে খেলোয়াড় হাসিবুল হোসেন শান্ত, এবং অন্যান্য গণ্যমান্য মিডিয়া ও রাজনৈতিক ব্যক্তিত্বগণ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএমপি গুলশান বিভাগের উপ কমিশনার এম তানভীর আহমেদ।
অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে জানতে চাইলে ডিসি তানভীর বলেন, মাদক আমাদের সমাজ ও দেশের জন্য শত্রু। আমরা দিন দিন খেলাধুলা বিমুখ হওয়ার ফলে তরুণ প্রজন্ম ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়ছে। সবাইকে সচেতন করতে ডিএমপি গুলশান বিভাগের এই উদ্যোগ।
চমৎকার আয়োজনের এই নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট এলাকার আপামর জন সাধারণ উপভোগ করে। সবশেষে বিজয়ী টিএন্ডটি বয়েজ স্কুলের খেলোয়াড়দের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
আমার বার্তা/এমই
